টঙ্গী প্রেসক্লাবের নতুন সভাপতি মেরাজ, সম্পাদক আজিজুল হক

২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ PM
সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক

সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক © টিডিসি

গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন এবং মতামত আদান–প্রদানের পর এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আজিজুল হক। 

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাহবুব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, মো. জাকারিয়া চৌধুরী; সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ রবিন; কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শোভন; সদস্য এম আর নাসির ও মাহবুব তরফদার।
 
নবনির্বাচিত নেতারা টঙ্গীতে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সুস্থধারার সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে।
 
সভায় উপস্থিত সাংবাদিকরা পেশাদারিত্ব, ঐক্য ও দায়িত্বশীলতা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬