সবাইকে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হতে হবে: লুৎফুজ্জামান বাবর

২১ নভেম্বর ২০২৫, ১০:১৯ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর © টিডিসি

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, সবাইকে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হতে হবে, কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারবেন, ইনশাআল্লাহ!

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

বাবর বলেন, ‘আমি আপনাদের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি। আপনারা জানেন, আমার চেয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অনেক বেশি নির্যাতন ও কষ্ট ভোগ করেছেন। তারপরও কখনও অপশক্তির সঙ্গে আপোষ করেননি। দেশের উন্নয়নের স্বার্থে আমরা আগামী (ফেব্রুয়ারি) নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9