বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর

২১ নভেম্বর ২০২৫, ০৭:০৮ PM
কুড়িগ্রাম স্টেডিয়াম করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর

কুড়িগ্রাম স্টেডিয়াম করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর © টিডিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। ক্রিকেট খেলোয়াড়রা যাতে ৮ মাস মাঠে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের জন্য বিকল্প মাঠ নির্বাচন করা হবে।

১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উত্তরাঞ্চল সফর হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি।

এ সময় তিনি বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুন প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেয়া। 

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়ার, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্যসচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রিড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬