কারাভোগ শেষে দেশে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী

১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৮ PM
ভারতে পাচারের শিকার কিশোর-কিশোরীরা

ভারতে পাচারের শিকার কিশোর-কিশোরীরা © সংগৃহীত

ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তথ্যানুসন্ধানে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলো আলাল মন্ডল, রমযান শেখ,ইউসুফ শেখ, রাজু শেখ, রমযান গাজী, মলাই মন্ডল, সুদিবত, নিজাম উদ্দিন, ইয়াসিন, সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন, রিফাত হাসান, আব্দুল্লা শেখ, কারিমুল খান, সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন, স্বপ্না মন্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সরদার, মিম খাতুন, শারমিন আলী, টুস্পা পারভিন, সাভা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামছুর নাহার, রাজিব ইসলাম, সবাই বিভিন্ন জেলার।

রাইট যশোরের প্রোগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এ কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9