কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪২ PM
ক্লাস বর্জন করে কলেজ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা

ক্লাস বর্জন করে কলেজ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা © টিডিসি

ইসলাম ধর্ম ও হিজাব নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. আমানুল্যাহর অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ আমানুল্যাহর একটি ছবি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন তারা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে কলেজ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আমানুল্যাহ তার লেখা ‘দ্রোহবিলাসী পাখির গান’ গ্রন্থে হিজাব, ইসলাম ধর্ম ও রাজনৈতিক দল বিএনপি-জামায়াত সম্পর্কে ‘অবমাননাকর ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিষ্টাচারবহির্ভূত আচরণ, শিক্ষার্থী ও নারী শিক্ষকদের যৌন হেনস্তার অভিযোগও তোলেন তারা।

জানা যায়, প্রায় সাত মাস আগে যশোর এমএম কলেজের বাংলা বিভাগ থেকে বদলি হয়ে কোটচাঁদপুর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন প্রফেসর মো. আমানুল্যাহ। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে।

বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আলী হাসান, সাইফুল ইসলাম শিলু, আসিফ আমিন ইমন, হাবিবুর রহমান আশিক, কাজি জুবায়ের আহমেদ, ফয়েজ আহমেদ, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

বিক্ষোভ শুরু হলে অধ্যক্ষ দ্রুত কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। পরে শিক্ষক পরিষদ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জানায়, অভিযোগগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা সাময়িকভাবে তাদের কর্মসূচি স্থগিত করেন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9