আমি আবার জাতীয় নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

১৪ নভেম্বর ২০২৫, ০৯:১০ PM
লুৎফুজ্জামান বাবর

লুৎফুজ্জামান বাবর © সংগৃহীত

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এ জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এ জন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। আমার নির্বাচনি এলাকা নেত্রকোনা-৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরির ভাটি বাংলার মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারব না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে আগামীতেও হাওরপারের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘পূর্বে আল্লার ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’

এ ছাড়া জুলাই সনদ পত্র নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।’

উল্লেখ্য, নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওর বিস্তৃত তিন উপজেলা মদন মোহনগঞ্জ খালিয়াজুরি নিয়ে নেত্রকোনার ৪ আসন গঠিত। এ আসনেই দীর্ঘ ১৭ বছর পর ধানের মনোনীত প্রার্থী করেছে বিএনপি।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬