ঝালকাঠিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ PM
বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল © টিডিসি

ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মার্কেটের সামনে পথসভায় তারা সমবেত হন। 

পথসভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম রেজা বলেন, ‘আপনারা জানেন আজকে রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। তার কারণ শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কামেয় করেছিল। দেশের নিরিহ মানুষদের আয়না ঘরে নিছে, গুম-খুন, কারাগারে বন্দী করে রেখেছে। বিনাবিচারে মানুষকে মামলা দিয়েছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা বলতো তাকে কঠিন ভাবে নির্যাতন করা হতো।’

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে তৎকালীন সরকারের সর্বোচ্চ বিচারের প্রয়োজন রয়েছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের নিরাপত্তায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬