যশোরে ইটভাটার মেশিনে আটকা পড়ে প্রাণ গেল শ্রমিকের

১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

যশোরের মনিরামপুর উপজেলায় ইটভাটার ‘কাদামাটি ইট তৈরির মেশিন’-এ আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড বিকস’ নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস শ্রমিক হিসেবে কাজ করছেন জাকির মোড়ল। প্রতি বৃহস্পতিবার তিনি ‘কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করে থাকেন। ঘটনার দিন দুপুরে জাকির কাদামাটি ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে।

ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। দুপুরে মেশিন পরিস্কার করার সময় দূর্ঘটনাবসত  মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত হয়। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগীতা করা হবে।

মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাটামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘন্টা প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950