‎লালমনিরহাটে আ’লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

০৯ নভেম্বর ২০২৫, ০২:১৫ AM
আসাদুল হাবিব দুলু বরণ করে নেন

আসাদুল হাবিব দুলু বরণ করে নেন © টিডিসি

‎​আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৫৬ জন নির্বাচিত ইউপি সদস্য। 

‎শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ বিলনায়তনে (পুরাতন) এক জাঁকজমকপূর্ণ মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লেখান। এর আগে গত ২০ অক্টোবর বিকেলে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের হলরুমে তারা একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়ে পদত্যাগ করেন। 

‎​যোগদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎​ঘোষিত ৮৬ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদানের কথা থাকলেও, মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে আ'লীগ ও জাপার ৫৬ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। বিএনপিতে যোগদান শেষে সদ্য বিএনপিতে আসা প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

‎​উপহার তুলে দেওয়ার সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় ইউপি সদস্যদেরকে আন্তরিক সাধুবাদ জানিয়ে ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।

‎​তিনি আরও বলেন, আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।

‎​আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।

‎মতবিনিময়ে অনুষ্ঠানের শুরুতেই বিএনপিতে যোগদান করা একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিগত ১৭ বছরের অপরাজনীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 

‎​এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence