গাজীপুরে ৩৭ রুগ্ণ ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার

০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
রুগ্ণ ঘোড়া

রুগ্ণ ঘোড়া © টিডিসি

গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি রুগ্ণ ঘোড়া ও প্রায় ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশ নেন।
 
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, হায়দরাবাদ এলাকায় প্রায় এক বছর ধরে গোপনে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল। প্রাণিসম্পদ বিভাগ আগে থেকেই এই ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবু স্থানীয় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গোপনে এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ৩৭টি রুগ্ণ ঘোড়া ও প্রায় ৫ মণ মাংস পাওয়া যায়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ঘোড়া ও মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে; পরবর্তী সময়ে এগুলো জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
 
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. হারুন রোমান বলেন, উদ্ধার করা ঘোড়াগুলোর অধিকাংশই রুগ্ণ। পরীক্ষায় ঘোড়ার মাংসে টক্সিন পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

তিনি ঘোড়ার মাংস কেনা ও খাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানান।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬