উল্টে যাওয়া অটোরিকশায় ট্রাকের ধাক্কা, তিন নারীসহ নিহত ৬

০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ AM
অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়

অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায় © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কবিরহাট-বসুরহাট সড়কের কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি মাইজদী শহর থেকে বসুরহাট যাচ্ছিল। 

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অনেকদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহত দুই নারীসহ তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাকিরা হলেন–অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২) ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭)। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা হবে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9