ফরিদপুরে ভিমরুলের কামড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪০ PM
ভিমরুলের একটি চাক

ভিমরুলের একটি চাক © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ভিমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে ভীমরুলের কামড়ে তার মা সুমনা বেগম আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা বাড়ির ছাদে কবুতরের বাসা ছিল। ওই কবুতরের বাসায় ভীমরুল চাক বাঁধে। নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভিমরুলের দল চাক থেকে বের হয়ে তাকে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে তার মা উদ্ধার করতে গেলে তাকেও কামড় দেয় ভীমরুল। পরে আহত দুজনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। নুসরাতের মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নুসরাত তিন ভাইবোনের মধ্যে মেজ ছিল।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬