কনসার্টের মঞ্চে বোতল ছুড়ে মারায় দুই পক্ষের মারামারি, আহত ২০

০২ নভেম্বর ২০২৫, ১২:১১ PM
হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে কনসার্টে

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে কনসার্টে © সংগৃহীত

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পর রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাধনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে মঞ্চে ওঠে ‘লালন ব্যান্ড’। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎ঘটনার পর মঞ্চ ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। হঠাৎ বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আয়োজক কমিটির কারও মন্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9