বসতঘর থেকে পদ্ম গোখরার ১০ টি বাচ্চা উদ্ধার

পদ্ম গোখরার বাচ্চা

পদ্ম গোখরার বাচ্চা © সংগৃহীত

মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে এই গুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাপ উদ্ধারকারী রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পাই। খবর পেয়ে একটি রুম থেকে ১০ টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসি। এগুলো বর্তমানে আমার হেফাজতে রয়েছে। 

আজিজ আরও বলেন, একইদিন সন্ধ্যায় উপজেলার শুক্রবারইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। এগুলোকে পাহাড়ে অবমুক্ত করা হবে।

মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9