পাঠদান বন্ধ রেখে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬১ জন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৬১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, সহকারী শিক্ষা অফিসার জীবন কৃষ্ণ চৌকিদার ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস স্বীকার করেন, ‘স্কুলের সময়ে এ আয়োজন করে আমাদের ভুল হয়েছে।’

এদিকে গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোছনা খাতুন বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর সাহেবের বিদায় সংবর্ধনার বিষয়টি আমার জানা নেই।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার বলেন, ‘এমন আয়োজনের বিষয়ে আমি জানতাম না। সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস জানান, ‘আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

উল্লেখ্য, টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান সম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বদলি হয়েছেন।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9