দুই শিশুর ঝগড়ার জেরে ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০

২৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ AM
সংঘর্ষের সময়ের সিসিটিভি ফুটেজ

সংঘর্ষের সময়ের সিসিটিভি ফুটেজ © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তিন ঘণ্টা সংঘর্ষ হয়েছে, এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষের তথ্য দিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন জানায়, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে বিকাল থেকেই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন থাকার তথ্য দিয়ে বাহুবল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9