ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেনে হামলা

২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৪ PM
ট্রেনে হামলা

ট্রেনে হামলা © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। সোমবার (২৭ অক্টোবর) সকালের দিকে ভৈরব রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনটি আটকে দেন এবং প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরু করেন। তারা ট্রেনের সামনে বসে পড়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেন। 

রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। জেলার দাবিতে বেশ কিছু দিন ধরে উত্তাল রয়েছে কিশোরগঞ্জের ভৈরব। অবরোধ চলাকালে কয়েকজন যাত্রী আহত হন এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ট্রেনটি আটকে থাকে। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ভৈরব স্টেশন ছেড়ে যায় উপকূল এক্সপ্রেস। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ আন্দোলনে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,  উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9