নিজের শরীরে ছুরি চালালেন নিজেই

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১১:১০ PM
আদিতমারী উপজেলা স্বাস্থ্য উপজোলা কমপ্লেক্স

আদিতমারী উপজেলা স্বাস্থ্য উপজোলা কমপ্লেক্স © সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের ওপর নিজেই ছুরি  চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাজেদুল ধারালো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, দাম্পত্য কলহ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, মাজেদুল ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক করেও তাদের সম্পর্কের টানাপোড়েন নিরসন সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9