উত্তরা ইপিজেডে ৪ শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২৬ অক্টোবর ২০২৫, ০৯:১০ PM
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল © সংগৃহীত

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে পৃথক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কাজ না করে প্রধান ফটকের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরবর্তীতে তারা অন্য শ্রমিকদেরও উসকে দিয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটে।

কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি আহ্বান জানায়, যেকোনো দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং সবাইকে দ্রুত কাজে যোগ দিতে বলা হয়। তবে শ্রমিকরা নির্দেশ অমান্য করে পরদিন (২৬ অক্টোবর)ও কাজে যোগ দেননি। ফলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের অন্তর্ভুক্ত। অস্থিতিশীল পরিবেশ ও উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষের পক্ষে কারখানার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।

ফলে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ধারা ১২(১) অনুযায়ী চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড ও মেইগো বাংলাদেশ লিমিটেড।

নোটিশে আরও জানানো হয়, পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নতুন নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।

১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের কণ্ঠস্…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬
৩য় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত জাতীয় সংসদ
  • ২৭ আগস্ট ২০২৬