শিখন ঘাটতি পূরণে নওগাঁর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারে চলেছে ক্লাস

২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬ PM
শিখন ঘাটতি পূরণে নওগাঁর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারেও ক্লাস চলছে

শিখন ঘাটতি পূরণে নওগাঁর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারেও ক্লাস চলছে © টিডিসি

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে নওগাঁর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারেও ক্লাস চলছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরীক্ষার আগপর্যন্ত অতিরিক্ত এ ক্লাস পরিচালনা করা হবে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

জানা যায়, শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের জন্য গত ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬ দিন কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। এ কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে, তা পূরণের লক্ষ্যে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী পরীক্ষার আগপর্যন্ত শনিবারে ক্লাস চালানোর জন্য অনুরোধ করেন। তার অনুরোধ অনুযায়ী আজসহ আগামী ৩ শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেন নওগাঁর শিক্ষক-কর্মচারীরা। সে মোতাবেক আজ ২৫ অক্টোবর শনিবার এবং আগামী ১, ৮ ও ১৫ নভেম্বর শনিবার ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন নওগাঁর শিক্ষকরা। 

জেলার বদলগাছী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর ইসলাম বলেন, ‘আমাদের দাবি পূরণ করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পূরণের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় আমরা শনিবারেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি।’

নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলা আন্দোলন থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। এতেকরে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজ শনিবার ক্লাস চলছে। আমরা কেন্দ্রীয় এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করব।’

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9