গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৪ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন মো. ওবায়দুর ইসলাম

সংবাদ সম্মেলনে কথা বলছেন মো. ওবায়দুর ইসলাম © টিডিসি

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওবায়দুর ইসলাম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ওবায়দুর ইসলাম বলেন, ‘আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল ইসলাম আরও জানান, তাদের ওপর কোনো চাপ বা প্রভাব নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে একমত নন বলেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬