ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা

২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ PM
ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উড়ছে

ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উড়ছে © ভিভিও থেকে নেওয়া

ময়মনসিংহে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পাটগুদাম রেলক্রসিং এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ঢাকার উদ্দেশে রওনা হয়।

ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, দুপুরে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা দিলে চালক দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা বা মেয়াদোত্তীর্ণ অংশের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিন এনে চলাচল স্বাভাবিক করা হয়।

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি…
  • ১১ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950