রসমলাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে

২১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ PM
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে কেনা রসমলাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নাসিম নামে এক যুবক সিঙ্গারবিল বাজারের ‌‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমলাই কিনে বাসায় নিয়ে যান। এই মিষ্টি খাওয়ার পরই পরিবারের ৫ জন অসুস্থতা বোধ করেন। পরে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

অসুস্থরা হলেন, মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)।

ভোক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই কিনে বাসায় নেয়। পরে সেগুলো খাওয়ার পর তার স্বজনরা অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০-৪০ কেজি রসমালাই বিক্রি করেন। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬