ব্রাহ্মণবাড়িয়ায় রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

২১ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM
‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট দোকান

‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট দোকান © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে কেনা রসমালাই খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে চিকিৎসকরা। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ থাকলেও প্রশাসনের তেমন নজরদারি ছিল না।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), মিন্টুর ছোট ভাই নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও মেয়ে ইয়ানা (৫)।

পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে বাসায় নিয়ে যান। খাওয়ার কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা বমি ও পেটব্যথাসহ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এ বিষয়ে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমি এখনো অবগত নই। প্রতিদিন আমাদের দোকানে ৩০ থেকে ৪০ কেজি রসমালাই বিক্রি হয়। তবে আমি খোঁজ নিচ্ছি এবং অসুস্থদের বাড়িতে গিয়ে পরিস্থিতি জানতে চাই।’

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঁইয়া জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা দেখে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬