গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM
বিনামূল্যে বীজ ও সার তুলে দেওয়া হচ্ছে কৃষকের হাতে

বিনামূল্যে বীজ ও সার তুলে দেওয়া হচ্ছে কৃষকের হাতে © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ জন কৃষকের মধ্যে খেসারি, মসুর ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি খেসারিবীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি; সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং মসুর চাষের জন্য ২ কেজি বীজ, ডিএপি সাড়ে ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়।

বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের মধ্যে মানসম্মত বীজ ও সার বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং দেশের সামগ্রিক কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকারসহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬