মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণিজন মিলনমেলা ও সম্মাননা

১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৩ PM
মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণিজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণিজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত © সৌজন্যে প্রাপ্ত

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্ধোগে গুণিজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা মির্জাগঞ্জের সকল শ্রেণির মানুষের কল্যাণে, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গত এক যুগ ধরে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে মানবিক ও উন্নয়ন সংস্থা মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন।

রাষ্ট্রের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি অত্র ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেছেন সেসব গুণিজন, সেই মহান কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গুণিজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. মোহাম্মাদ আইয়ুব মিয়া, প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের পাইওনিয়ার কলোরেক্টাল সার্জন প্রফেসর ডা. একেএম ফজলুল হক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতি আইজিপি গাজী জসিম উদ্দীন, টুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন শিপার, আল মানারাত হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. সুলতান আহম্মেদ, সাবেক সচিব ড. আনোয়ার উল্লাহ (এফসিএম), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন, পুলিশ সুপার মোরশেদ রুমি, দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান, এসিআই লিমিটেডের উপ. নির্বাহী পরিচালক বশির গোলদার, দেশবন্ধু গ্রুপের সিইও ইদ্রিসুর রহমান, জয় গ্রুপের এমডি মুজিবুর রহমান শামীম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুস সালাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সাধারণ সম্পাদক জওহার ইকবাল খান, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক সুসান্ত শাহা, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, সদস্য এস এম শাহজাদা শাহাদাতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিব, অতি. সচিব, যুগ্ম সচিব, অতি. আইজিপি, ডিআইজি, এসপি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ ও বিশিষ্ট সমাজসেবকগন।

অনুষ্ঠানে বক্তারা মির্জাগঞ্জের অবহেলিত মানুষের পাশে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে থাকার জন্য মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানান। মির্জাগঞ্জের অবহেলিত মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা বিগত প্রায় ১২ বছর ধরে মির্জাগঞ্জের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী প্রকল্পের আওতায় প্রায় কয়েকশো অটো রিকশা ও কয়েকশো ছাগল বিতরণ করেছি তারা সকলেই এখন স্বাবলম্বী। আগামীতে এর থেকেও বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে। তাই সমাজের সব বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9