এইচএসসিতে ফেল, কেরির বড়ি খেয়ে না ফেরার দেশে চাঁদনী

১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
আত্মহত্যা করা চাঁদনী আক্তার

আত্মহত্যা করা চাঁদনী আক্তার © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। ফারুক মিয়া পেশায় রিকশাচালক।

নিহতের পরিবার জানায়, চাঁদনী চলতি বছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে ফেল করার খবর জানতে পেরে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। পরে কেরির বড়ি (কীটনাশক) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, ফলাফল প্রকাশের পর ফেল করার বিষয়টি মেনে নিতে না পেরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে না পেরে চাঁদনী আত্মহত্যা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage