৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন

১৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ PM
ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতের নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতের নেতাকর্মীরা © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন থানা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘৫ আগস্টের পর আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু জনগণের অধিকার আদায়ে আমরা বারবার রাজপথে আসছি। জুলাই আন্দোলনে যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছে, সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি—এ কারণেই আমাদের এই আন্দোলন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হতে পারেননি। আগামী ১৭ তারিখ জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা দেওয়া হবে। এটি যেন কোনো দলের একক মতামতের ভিত্তিতে না হয়। জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব এলে আমরা তা প্রত্যাখ্যান করব। আমরা সংলাপে বিশ্বাস করি এবং অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে আমাদের নেতারা স্বাক্ষর করবেন না।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম।

এ ছাড়া কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান, ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মোজাহিদসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে নেতারা জানান, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জামায়াতের এই আন্দোলন চলমান থাকবে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬