ভিক্ষুকের ঘর থেকে দুই বস্তা টাকা উদ্ধার, হতবাক এলাকাবাসী

১০ অক্টোবর ২০২৫, ১০:০২ PM
বৃদ্ধা ভিক্ষুকের টাকা গোনা হচ্ছে

বৃদ্ধা ভিক্ষুকের টাকা গোনা হচ্ছে © টিডিসি

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় এক ভিক্ষুক বৃদ্ধার ঘর থেকে দুই বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সালেয়া বেগম নামের ওই নারী দীর্ঘদিন ধরে ভিক্ষা করে এই অর্থ জমিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা সালেয়া বেগমের (৬৫) ঘরের পাশে দুটি পুরোনো বস্তা দেখতে পান স্থানীয়রা। সন্দেহজনক মনে হলে তারা বস্তাগুলো খুলে দেখেন—ভেতরে রয়েছে পুরোনো-ছেঁড়া নোট আর কয়েন ভর্তি। 

স্থানীয় যুবক রাশেদুল ইসলাম বলেন, ‘প্রথমে ভাবছিলাম বস্তায় চাল বা কাপড় আছে। খুলতেই দেখি টাকায় ভর্তি। আমরা সবাই মিলে গুনে দেখি, লাখ টাকার বেশি।’

প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে আসছেন সালেয়া বেগম। স্বামী বহু আগে মারা গেছেন। একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন,
‘আম্মা যা পেতেন, সব জমাতেন। আমরা জানতাম না ওনার কাছে এত টাকা আছে।’

বৃদ্ধার বাড়ি ভরে গেছে মানুষের ভিড়ে। কেউ অবাক, কেউ মুগ্ধ, কেউবা বলছেন, ‘ভিক্ষুকেরও সঞ্চয় থাকে!’ 
ঘটনার পর এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, এই টাকায় সালেয়ার চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হবে। 

সাবেক কাউন্সিলর মো. শিপু বলেন, ‘এলাকার সবাই এগিয়ে এসেছে। প্রশাসনকেও জানানো হয়েছে। সালেয়ার যেন চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হয়, সেটি দেখব।’

সিরাজগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘বৃদ্ধার কাছে পাওয়া টাকা নিয়ে স্থানীয় প্রশাসন খোঁজ নিচ্ছে। এটি তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অর্থ বলেই মনে হচ্ছে।’

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সালেয়াকে সরকারি সহায়তা ও বয়স্ক ভাতার আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950