কুড়িগ্রামে অরক্ষিত হাউজে পড়ে প্রাণ গেল শিশুর

০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM
এ হাউজে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে

এ হাউজে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে © টিডিসি

কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের অরক্ষিত হাউজে পড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালের দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) রুকনুজ্জামান স্বপন।

মৃত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিকবার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনায় পড়ে আছে।

জানা যায়, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভেতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950