এবার কুড়িগ্রামে নদীর স্রোতে ভারত থেকে ভেসে এলো মৃত গন্ডার

০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM
ভারত থেকে স্রোতের টানে ভেসে আসা মৃত গন্ডার

ভারত থেকে স্রোতের টানে ভেসে আসা মৃত গন্ডার © টিডিসি

উজান থেকে হাজার হাজার গাছের গুঁড়ির সঙ্গে মরা গরু, মরা মাছ ও জ্যান্ত সাপ আসার পর এবার ভারত থেকে দুধকুমার নদ দিয়ে ভেসে এলো একটি মৃত গন্ডার। ধারণা করা হচ্ছে, নদীর প্রবল স্রোতে ভেসে আসার সময় কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে গন্ডারটি মারা যায়। পরে স্রোতের টানে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের এসে আটকা পড়ে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে দুধকুমার নদের চরে আটকা পড়ে গন্ডারটি।

এলাকার লোকজন জনপ্রতিনিধিদের কাছে গন্ডার আটকা পরার কথা জানান। খবর পেয়ে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার পর কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুল ইসলাম, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম জানান, গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই চরের মধ্যেই গর্ত করে পুতে ফেলার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এ ছাড়া জাদুঘরের লোকজন এসেছেন তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন। 
 
যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, নিরাপত্তার জন্য গন্ডারটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর দেহ পচন প্রক্রিয়া দুই মাস পর্যন্ত চলবে। পচনক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে  সংরক্ষণ করা হবে। এসব শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা হবে।

প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9