খাগড়াছড়িতে পরিত্যক্ত হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার

০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ PM
উদ্ধার করা হ্যান্ড টিয়ার গ্রেনেড

উদ্ধার করা হ্যান্ড টিয়ার গ্রেনেড © টিডিসি

খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার-সংলগ্ন ঝোপের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

পুলিশ জানায়, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাজার-সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। প্রথমে সেটি বিস্ফোরক সদৃশ্য কোনো বস্তু বলে মনে হলেও পরবর্তীতে তা হ্যান্ড টিয়ার গ্রেনেড হিসেবে শনাক্ত করা হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, উদ্ধার করা বস্তুটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। এটি কোনো সংস্থার বা কারা বহন করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গ্রেনেডটি নিরাপত্তাজনিত কারণে থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় এলাকা শান্ত থাকে। এ সময় পুলিশ আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করে এবং স্থানীয়দের যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে আহ্বান জানায়।

খাগড়াছড়ি সদর থানার একটি সূত্র জানায়, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোও তদন্তে নেমেছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬