মাধবপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৯ AM
মাধবপুর থানা

মাধবপুর থানা © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
‎
‎অন্যদিকে, সোমবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৫) নামে এক যুবক মারা যান। নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রায়হান ইন্টারনেট লাইনের কাজ করার জন্য একটি দোকানের টিনের চালে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত ছেড়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে মাধবপুর থানার এসআই পনুয়েল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, ‘দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬