রমনা লেকে ডুবে

মানসিক ভারসাম্যহীন সাবেক সচিবের ছেলের মৃত্যু

০৩ অক্টোবর ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৬ PM
রমনা পার্ক

রমনা পার্ক © সংগৃহীত

রাজধানীর রমনা পার্কের লেকে পড়ে সাবেক এক সচিবের ছেলে ওয়াসিমুল হকের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। 

আজ শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকে ভেসে ওঠার পর খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এসআই মিজানুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। কোনো সন্তান ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬