‎পিরোজপুরে পারিবারিক বিরোধে স্কুলছাত্রীর মৃত্যু

০৩ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
পিরোজপুর সদর থানা

পিরোজপুর সদর থানা © টিডিসি

‎পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকায় পারিবারিক বিরোধের ঘটনায় দৃষ্টি সর্বন আঁখি (১৪) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী মারা গেছে। আঁখি স্থানীয় সর্বন বাড়ির বিশ্বজিৎ সর্বনের মেয়ে এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৯ সেপ্টেম্বর পৌরসভার পানি সরবরাহের সংযোগকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আঁখি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে বাড়িতেই তার মৃত্যু ঘটে।

‎নিহতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, সংঘর্ষের সময় চাচাতো ভাইবোনদের ছোড়া ইটের আঘাত আঁখির মাথায় লাগে এবং এতে তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। জমিজমা সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9