ময়মনসিংহে পূজামণ্ডপ দেখানোর কথা বলে গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

০১ অক্টোবর ২০২৫, ০২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় পূজামণ্ডপ দেখানোর কথা বলে ঘুরতে নিয়ে এক গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল বাশার (২৫) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার রাতে মিলন নামের একজনকে গ্রেফতার করেছে। মিলন  নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ  হাফিজুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। তবে বুধবার দুপুর পর্যন্ত অভিযুক্ত অটোরিকশা চালক বাশারকে আটক করতে পারেনি পুলিশ। 

পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে সে তার বন্ধু মিলনের সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন ওই বন্ধু। এ সময় অটোরিকশা চালক বাশার হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশা চালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়। তবে তাকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। গারো তরুনীর মা বাদী হয়ে থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দেয়ার পর আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করেছি। গারো তরুণীর বন্ধু মিলনকে আটক করা হয়েছে।

 

ট্যাগ: ধর্ষণ
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬