১৭ বছরে আ.লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: সাবেক এমপি নাজিম

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ PM
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি নাজিম উদ্দীন আলম

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি নাজিম উদ্দীন আলম © টিডিসি

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ( এমপি) ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। একসময় যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠার সুযোগ ছিল, সেখানে আওয়ামী লীগ সরকার নকলের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে উপজেলা ও পৌর জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নাজিম উদ্দীন আলম বলেন, ‘আওয়ামী লীগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করেছিল। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের কর্মীরা নকল প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছিল।’

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু এসএসসির ফলাফলে থেমে থাকলে হবে না। আরও ভালো ফল করে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ইংরেজি ও আইটি বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আলম শাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাহাদী আল ইসলাম মাহি ও সুমাইয়া রিয়া বক্তব্য দেয়। 

চরফ্যাশন পৌরসভা জিয়া পরিষদের সভাপতি মো. হারনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসউদ্দীন কাউস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬