সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল আর নেই

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM
সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল

সাতক্ষীরার প্রথম মেয়র এম এ জলিল © টিডিসি ফটো

সাতক্ষীরার প্রথম মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত এম এ জলিল সাতক্ষীরা পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময় থেকেই পৌরসভায় চেয়ারম্যান পদের পরিবর্তে মেয়র পদ চালু হয়।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬