ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত

পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে পৌঁছে একটি ঢাকাগামী ট্রেনকে পাশ কাটানোর জন্য লুপ লাইনে দাঁড়ায়। ওই ট্রেনটি চলে যাওয়ার পর সিগনাল অনুযায়ী ট্রেনটি মূল লাইনে উঠতে গেলে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম বলেন, ‘সিগনাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুতগতিতে চালিয়ে নেয়ার চেষ্টা করলে মূল লাইনে ওঠার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে।’

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে পৌঁছায়নি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. হাসিনা খাতুন জানান, ‘উদ্ধার কাজ চলছে। আশা করছি, প্রায় এক ঘণ্টার মধ্যেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হবে।’

এই ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। অনেকে স্টেশনেই অপেক্ষা করছেন পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬