জেলের জালে উঠে এলো বিরল কালো পোয়া, ৭৮ হাজারে বিক্রি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ PM
বিরল প্রজাতির কালো পোয়া মাছ

বিরল প্রজাতির কালো পোয়া মাছ © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলের জালে বিরল প্রজাতির কালো পোয়া মাছ ধরা পরেছে। যা স্থানীয় জেলেদের কাছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘দাতিনা’ নামেও পরিচিত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলিপুর মৎস্য বন্দরে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই দুর্লভ সামুদ্রিক মাছটি নিলামের মাধ্যমে কেজি প্রতি ১৬ হাজার টাকা দরে ৭৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। নিলামে অংশ নিয়ে ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি এম মুসা মাছটি কিনে নেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার কারণে মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বিশেষ করে এর বায়ুথলি (এয়ার ব্লাডার) চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, যা এর আকাশছোঁয়া দামের মূল কারণ। এর মাত্র তিনদিন আগে তিনি আরও একটি ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন।

ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন জানান, বৈজ্ঞানিক নাম Protonibea diacanthus—Sciaenidae পরিবারের এই সামুদ্রিক মাছ সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার লম্বা ও ১০-২৫ কেজি ওজনের হয়। কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশালের উপকূলে এটি মাঝে মাঝে ধরা পড়ে। কাদামাটি বা বালুময় তলদেশে ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকা এই প্রজাতি দুষ্প্রাপ্য বলেই এর এত কদর।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির আন্তর্জাতিক নাম ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’। উপকূলে পরপর দুটি কালো পোয়া ধরা পড়া স্থানীয় জেলেদের জন্য সুখবরই বটে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬