ঝিনাইদহে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু—লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭)। তারা মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং আপন হোসেন পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে।

স্বজন ও পুলিশ জানায়, সকালে দুই শিশু খালে বরশি নিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা পানিতে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে তাদের পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬