টানা ৭ দিন বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ PM
সোনাহাট স্থলবন্দর

সোনাহাট স্থলবন্দর © টিডিসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আসন্ন দুর্গাপূজা ও সাপ্তা‌হিক ছু‌টির কার‌ণে আগামীকাল ২৭ সে‌প্টেম্বর (শ‌নিবার) থে‌কে ৩ অ‌ক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ ছু‌টি ঘোষণা করা হয়।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ‌্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত প‌ত্রে জানা‌নো হয়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সে‌প্টেম্বর (শ‌নিবার) থে‌কে ২ অ‌ক্টোবর (বৃহস্প‌তিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ত‌বে ৩ অ‌ক্টোবর শুক্রবার ব‌ন্ধের দিন হওয়ায় আগামী ৪ অ‌ক্টোবর শনিবার থেকে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬