টুঙ্গিপাড়ায় হঠাৎ পানির বিল বাড়ায় গ্রাহকদের অসন্তোষ

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
৪ নং পাটগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন

৪ নং পাটগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানি সরবরাহ ব্যবস্থার মাসিক বিল হঠাৎ ১০০ টাকা বৃদ্ধি করায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। কোনো সতর্কবার্তা, মাইকিং বা নোটিশ ছাড়া ইউপি চেয়ারম্যান নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নাম ভাঙিয়ে গ্রাহক পর্যায়ে জানানো হয়েছে ইউএনও পানির বিল বাড়িয়েছে।

এমন অভিযোগ উঠেছে পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। আর ইউএনও বলেছেন কেউ তার নাম ভাঙিয়ে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিন গ্রাহকেরা আধা ইঞ্চি পাইপের পানির লাইনে ২৫০ টাকা ও পৌনে এক ইঞ্চি পাইপের পানির লাইনে ৩০০ টাকা করে মাসিক পানির বিল দিয়ে আসছিলেন। কিন্তু চলতি মাসে হঠাৎ করে ২৫০ টাকার বিল ৩৫০ টাকা ও ৩০০ টাকার বিল ৪০০ টাকা দাঁড়িয়েছে। তাতে গ্রাহকেরা বিল হাতে পাওয়ার পর বিস্মিত ও ক্ষুব্ধ হন। তখন পানির বিল ফেরত দিলে পরে ইউনিয়ন পরিষদের লোকজন গোপনে গ্রাহকদের বাড়িতে রেখে আসে।

টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সুত্রে জানা যায়, এলাকাবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে এই প্লান্টের আওতায় ১ হাজার ৩০০ গ্রাহক রয়েছে। যেটি পরিচালনার জন্য পাটগাতী গ্রামীণ পানি সমিতি গঠন করা হয়। এতে ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে ৭ সদস্যের একটি কমিটি করা হয়। আর উপদেষ্টা হিসেবে রাখা হয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে।

গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের জুয়েল শেখ, মো. মোস্তাকির হোসেন বলেন, প্রতিদিন পানি দেয়ার কথা থাকলেও সপ্তাহে ২ দিন পানি দেয় পরিষদ কর্তৃপক্ষ। প্রথম দিকে পরিষ্কার পানি দিলেও বর্তমানে ঘোলা ও ময়লাযুক্ত পানি দেয়। তবুও প্রতিমাসে আমরা ২৫০ টাকা বিল পরিশোধ করে আসছি। কিন্তু এ মাসে হঠাৎ ৩৫০ টাকার পানির বিল নিয়ে এলে আমরা রাখিনি। পরে চেয়ারম্যান জানায় ইউএনও ম্যাডামের নির্দেশে পানির বিল বাড়ানো হয়েছে। আমরা গরিব মানুষ, তাই ১০০ টাকা আমাদের কাছে অনেক। আর এই বাড়তি বিলের বিষয়টি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে করা হয়েছে। জনগণের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত চেয়ারম্যানের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার।

গিমাডাঙ্গা গ্রামের জিন্নাত শেখ বলেন, প্রথমে পরিষদ থেকে ৪০০ টাকার বিল নিয়ে এলে আমরা রাখিনি। পরে আমাদের জানালার ফাঁক-ফোকর দিয়ে সেই বিলের কাগজ রেখে যায় পরিষদের লোকজন। তখন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি সরাসরি বলেছেন ইউএনও ম্যাডামের নির্দেশে বিল বাড়ানো হয়েছে। বিল না দিলে লাইন কেটে দেব বলেও হুমকি দেয়া হয়।

তবে পাটগাতী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস দাবি করেছেন কমিটির সবাইকে নিয়ে মিটিং করে পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ বিষয়ে ইউএনও ম্যাডামও অবগত রয়েছে। প্রায় দশ লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি রয়েছে তাই পানির বিল বাড়ানো হয়েছে। আর গ্রাহকদের কাছে ইউএনওর নাম ভাঙানো হয়নি। বিল কেন বাকি হলো সে বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।

হঠাৎ পানির বিল বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, কিছুদিন আগে বিল বাড়ানোর জন্য চেয়ারম্যান মিটিং ডাকলে গ্রাহকদের জানানোর জন্য মাইকিং করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরে তারা কী করেছে সেটি আমার জানা নেই।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার বলেন, চেয়ারম্যান আমাকে এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিল। তখন আমি বলেছি যে বিষয়ে আমার এখতিয়ার নেই, সে বিষয়ে আমি কেন কথা বলব! সেটা আপনাদের ব্যাপার। আর যদি কেউ ইউএনওর নাম ভাঙিয়ে থাকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9