ট্রাকের ধাক্কায় মা ছেলেসহ নিহত ৩

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রংপুর মহানগরীতে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা ব্রিজের একটু আগে উত্তরে মালবাহী একটি পিকআপভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সেখানে ইউটার্ন নেওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬