নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
বৃহস্পতিবার নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়

বৃহস্পতিবার নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় © টিডিসি

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুস্থ সেবা সংস্থার উদ্যোগে ব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীনের সভাপতিত্বে দুস্থ সেবা সংস্থার সদস্য ও সাবেক অধ্যক্ষ একেএম ওয়ালিউল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপ্রাচীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

প্রধান অতিথি মাসুদ হাসান তুহিন বলেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় চারটি স্কুল দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে এর পরিসর আরও বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না যায় আমরা সেদিকে নজর দেব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান-বিজ্ঞানে। মানুষ এখন স্বার্থপর হয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষা থেকে দীক্ষা নিতে হবে। ভালো কিছু শিখতে হবে এবং বাচ্চাদের নৈতিকতা শেখাতে হবে। ভালো মানুষ হতে হবে। এজন্য সবাইকে চেষ্টা করতে হবে। এই বাচ্চাদের ওপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে। ধর্ম-বর্ণ যাই হোক না কেন সবাইকে সম্মান করতে হবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। মানুষের পরিচয় তার আচরণ দিয়ে। আইনের শাসন, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠা হোক। আগামীর বাংলাদেশ হোক নিরাপদ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬