বাগেরহাটে কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
বৃহস্পতিবার বাগেরহাটে কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার বাগেরহাটে কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে © সৌজন্যে প্রাপ্ত

বাগেরহাটে বাংলাদেশ কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের শরণখোলা থানার সোলামবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে ২ শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার  বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। 

এ সময় আলোচনা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।  কর্মশালায় নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬