মাটি খুঁড়তেই মিলল ব্রিটিশ আমলের হাঁড়িভর্তি প্রাচীন ধাতব মুদ্রা

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ AM
হাঁড়িভর্তি প্রাচীন ধাতব মুদ্রা

হাঁড়িভর্তি প্রাচীন ধাতব মুদ্রা © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল এক হাঁড়িভর্তি প্রাচীন ধাতব মুদ্রা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকানের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্র দেখতে পান। সেটি ভেঙে ভেতরে পাওয়া যায় শত বছরের পুরোনো বিপুলসংখ্যক রুপাসদৃশ ধাতব মুদ্রা।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে পুলিশ ও প্রশাসন দ্রুত উপস্থিত হয়ে মুদ্রাগুলো উদ্ধার করে। শহিদুল ইসলাম জানান, মাটির হাঁড়ি থেকে মুদ্রা বের হওয়ার পর তিনি স্থানীয় দুইজন স্বর্ণকারকে দেখান। তারা মুদ্রাগুলোকে রুপা বলে ধারণা করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পরীক্ষার পর।

উদ্ধার হওয়া মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রায় খোদাই করা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নাম। মোট উদ্ধার হয়েছে এক হাজার ৮৭৬টি ধাতব মুদ্রা।

স্থানীয় স্বর্ণকারদের মতে, প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা কঠিন হলেও প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, “উদ্ধার হওয়া মুদ্রাগুলো অত্যন্ত মূল্যবান এবং আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এগুলো পরীক্ষার জন্য স্থানীয় সোনার দোকানে পাঠানো হয়েছে। পরবর্তীতে ডিসি স্যার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬