ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেফতার

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ PM
সেলিম খান

সেলিম খান © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহরের পুনিয়াউটে নিজ বাড়ি থেকে সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। তিনি মৃত মুলফত খানের ছেলে এবং আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে দেশে ব্যাপক আন্দোলন হয়। এর একদিন পর ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় সংঘর্ষে বুধল উত্তরপাড়ার কাউসার আহমেদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় নিহতের চাচা আকরাম হোসেন গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সেলিম খানও রয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সেলিম খান মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950