গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে দুই শিশুসহ আহত ৬

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ PM
শিয়াল

শিয়াল © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম ও বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এস এম ইমতিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে দুই শিশুসহ চারজনকে ভ্যাকসিন নেওয়ার জন্য ময়মনসিংহ এস কে হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন দিঘীরপাড় গ্রামের আশরাফুল (৩৮) ও তার স্ত্রী শাহীনুর (৩২), শিশু মাহিনুর (৬), মোজাম্মেল হক (৫০), জরিনা (৪৫) ও চারিপাড়া গ্রামের শিশু জিহাদ (৫)।

এলাকাবাসী জানায়, শনিবার সকালে দিঘীরপাড় গ্রামের আশরাফুলের বাড়ির পেছনে বেঁধে রাখা একটি গরুকে আক্রমণ করে শিয়াল। এ সময় গরুকে রক্ষার জন্য এগিয়ে গেলে শিয়ালটি আশরাফুল ও তার স্ত্রী শাহীনুরকে কামড় দেয়। সেখান থেকে শিয়ালটি বিভিন্ন বাড়িতে ঢুকে এক শিশুসহ ৫ জনকে এবং চারিপাড়া গ্রামের জিহাদকে (৫) অপর একটি শিয়াল কামড়ে আহত করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬