‘ভাত রেডি কর, আমি আইতাছি’ কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি রহমানের

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
মো. রহমান মিয়া

মো. রহমান মিয়া © টিডিসি

‘ভাত রেডি কর, আমি আইতাছি।’—স্ত্রীকে এ কথা বলেই ঘর থেকে বের হয়েছিলেন রহমান। কিন্তু সেই ভাত আর খাওয়া হয়নি তার। কয়েক মিনিট পরই বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা ব্যবসায়ী।

রহমানের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘আমার জামাই আমারে ভাত রেডি করার কথা বইলা বাইরে গেল, এর পরই হুনলাম চিৎকার। ওরা আমার জামাইডারে মাইরা ফেলল। মরার আগে ভাতটাও খাইয়া যাইতে পারল না। আমি এর বিচার চাই।’

নিহতের মা রকিলা বেগম বলেন, ‘চিৎকার হুইন্যা দৌড়ায়ে গিয়া দেখি আমার পোলার লাশ পইরা আছে। আমার পরিবারে একমাত্র ভরসা আছিল এই পোলাডা। এহন এতগুলা মানুষ লইয়া কই যামু?’

নিহতের ভাই মো. ইমন মিয়া বলেন, ‘রাত একটার দিকে ঘরে মোবাইল নিয়ে কাজ করছিলাম। হঠাৎ আমার ভাইয়ের চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে ছুরি আর লোহার রড দিয়ে আমার ভাইকে মারতেছে।’

প্রতিবেশী চা দোকানি রতন মিয়া বলেন, ‘রহমান খুব শান্ত এবং ভালো মানুষ ছিল। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তবু তাকে খুন করল কারা, এটাই আমাদের প্রশ্ন।’

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9